বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১:৪০ পিএম

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি আগ্রাসন এবং এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন।’

অন্যদিকে, ইসরাইল গত কয়েকদিনে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে এক সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করা। এই হামলায় ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, খতম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গোলামালী রশিদ এবং পারমাণবিক বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন। এছাড়া পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচিও প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ইরান সাম্প্রতিক সময়ে ইসরাইলের আকাশসীমায় ১০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে তেল আবিব জানিয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেছেন, ড্রোনগুলোকে ভূপাতিত করার জন্য তাদের বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ড্রোনগুলো ইরাকের আকাশসীমা পেরিয়ে ইসরায়েলের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং এতে আরও বড় সংঘর্ষের শঙ্কা দেখা দিয়েছে।

এই ঘটনাগুলোর মাধ্যমে ইরান-ইসরায়েল সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরবসহ বিভিন্ন দেশ এই উত্তেজনা নিরসনে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা   আরব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close