রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমবে না: অ্যাটর্নি জেনারেল      ● ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের প্রাণহানি      ● হাম উপসর্গে এক দিনে আরও ৫ জনের মৃত্যু      ● বাঁধন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত      ● পিএইচপির নিরাপত্তাত্রুটিতে ঝুঁকিতে কোটি কোটি ওয়েবসাইট      ● এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস      ● ছবি তৈরি থেকে বিক্রি, এআই দিয়ে আয়ের কৌশল      ● গাইবান্ধায় ৯ মাসে ৬,৮৪৯ মামলা নিষ্পত্তি      ● ৭.৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ      ● সহিংসতার পরও কি মাঠে গড়াবে এল ক্লাসিকো?      ● যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাবে সোনারগাঁ যুবদল       ● অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন      
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৮:২৮ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার (৬ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

হাজীগঞ্জের সাদ্রা দরবারসহ জেলার বিভিন্ন স্থানে আগাম ঈদ উদযাপন করতে সম্পন্ন করা হয়েছে প্রস্তুতি। 

সাদ্রা দরবার মাঠে ঈদের প্রথম জামাতের ঈমামতি করবেন দরবারের পির জাকারিয়া চৌধুরী আল মাদানি।

অপরদিকে, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসায় সকাল ৮টায় নামাজের ঈমামতি করবেন সাদ্রা দরবারের পির মাওলানা আরিফ চৌধুরী।

যেসব গ্রামে শুক্রবার (৬ জুন) আগাম ঈদুল আজহা উদযাপিত হবে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ। এছাড়াও পালিত হবে সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রামে।

প্রসঙ্গত, ১৯২৮ সাল থেকে আরব দেশগুলোর সাথে মিল রেখে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন সাদ্রা দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী। প্রায় ৯৬ বছর আগে  চালু হয় এই প্রথা। আর এখন অর্ধশত গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ একদিন আগে ঈদ উদযাপন করেন।

শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা পালন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে থাকেন বলে জানিয়েছেন মাওলানা আরিফ চৌধুরী। তিনি বলেন, এ উপলক্ষে কোরবানির পশু ক্রয়সহ আনুষঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 

আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   ঈদুল আজহা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close