প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:০৯ পিএম

ময়মনসিংহের নান্দাইলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে চরভেলামারী এলাকায় স্তূপ করে রেখে প্রতিদিন লাখ লাখ টাকার বালু অবাধে বিক্রি হলেও স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। ফলে সরকার প্রতিবছর হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার চরভেলামারী এলাকায় একটি প্রভাবশালী বালুখেকো চক্র বিশাল এলাকাজুড়ে অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে চরভেলামারী এলাকায় স্তূপ করে রেখে প্রতিদিন অবাধে লাখ লাখ টাকার বালু বিক্রি করে আসলেও স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে নীরব রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, সাম্প্রতিককালে স্থানীয় কয়েকজন সাংবাদিক উক্ত ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি সরেজমিনে তথ্য সংগ্রহ ও বালুর স্তূপ ও বিক্রির দৃশ্যের ছবি তুলতে গিয়ে প্রভাবশালী বালুখেকোদের বাধার সম্মুখীন হন। এ সময় তারা সাংবাদিকদের প্রাণনাশেরও হুমকি দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলেও চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
এলাকাবাসী অভিযোগে আরও জানান, উক্ত চরভেলামারী এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে নদীতীরবর্তী এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসী জনস্বার্থ রক্ষাসহ সরকারের রাজস্ব আদায়ে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলিত বালু স্তূপ করে রেখে অবাধে বিক্রির বিষয়টি স্থানীয় ও জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত সাপেক্ষে উত্তোলিত বালু জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ