বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৮:১৬ পিএম আপডেট: ০৬.০৬.২০২৫ ৩:১২ PM

ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। এতে একই সাথে অংশ নিতে পারবেন ৩৫ হাজার মানুষ।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

শাহজাহান মিয়া বলেন, জাতীয় ঈদগাহে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যেহেতু বর্ষাকাল চলছে, তাই আবহাওয়া খারাপ হতে পারে যেকোনো সময়। সেটি মাথায় রেখেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সামিয়ানার ওপরে ত্রিপাল দেওয়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো রকমের অসুবিধা যাতে না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এখানকার ড্রেনেজ সিষ্টেম খুবই চমৎকার। পানি জমার কোনো সম্ভাবনা নেই। কাজেই মুসল্লিগণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে আসতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন।

নামাজ আদায়কারী মুসল্লিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সেবা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য বিশাল আয়োজনে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। যেখানে ভিআইপি ব্লকে রয়েছে একই সাথে ২৫০ জনের নামাজের ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাব  ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, অজু, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, পৃথক প্রবেশ ও প্রস্থান গেট, নারী মুসল্লির জন্য পৃথক ব্লকে নামাজের ব্যবস্থা ও পৃথক প্রবেশপথ।

শাহজাহান মিয়া আরো জানান, সাধারণ মানুষের কোরবানির পশু কেনা-বেচার সুবিধার্থে ৮টি জায়গায় স্থাপন করা হয়েছে অস্থায়ী হাট। এসব হাটে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পুলিশ ও এটিএম বুথ। এছাড়া পশু স্বাস্থ্য সেবার জন্য রয়েছে চিকিৎসক ও মেডিক্যাল টিম। হাট শেষের পরপরই নির্ধারিত সময়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পন্নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:   ঈদগাহ ময়দান   জামাত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close