রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৭.৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ      ● সহিংসতার পরও কি মাঠে গড়াবে এল ক্লাসিকো?      ● যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাবে সোনারগাঁ যুবদল       ● অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন      ● শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী      ● নতুন গেম শো নিয়ে ফিরছেন সৌরভ গাঙ্গুলী      ● ঢাকায় পাকিস্তানি লাইফস্টাইল প্রদর্শনী, আসছেন বিলাল আব্বাস      ● কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাঙচুর      ● বিচ্ছেদের পরও প্রাক্তনের প্রোফাইলে কেন চোখ যায়?      ● ভ্রমণে হোটেল বুকিংয়ের আগে যে বিষয়গুলো জরুরি      ● ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, বাড়ছে পর্যটক সংখ্যা      ● ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫      
৭.৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৫ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন কাকডাঙ্গা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল এসব পণ্য জব্দ করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৪ আরবি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

অন্যদিকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কলারোয়া থানার বোয়ালিয়া মোড় এলাকা থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। দুই অভিযানে জব্দ করা পণ্যের মোট মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।

বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close