রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমবে না: অ্যাটর্নি জেনারেল      ● ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের প্রাণহানি      ● হাম উপসর্গে এক দিনে আরও ৫ জনের মৃত্যু      ● বাঁধন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত      ● পিএইচপির নিরাপত্তাত্রুটিতে ঝুঁকিতে কোটি কোটি ওয়েবসাইট      ● এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস      ● ছবি তৈরি থেকে বিক্রি, এআই দিয়ে আয়ের কৌশল      ● গাইবান্ধায় ৯ মাসে ৬,৮৪৯ মামলা নিষ্পত্তি      ● ৭.৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ      ● সহিংসতার পরও কি মাঠে গড়াবে এল ক্লাসিকো?      ● যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাবে সোনারগাঁ যুবদল       ● অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন      
শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমবে না: অ্যাটর্নি জেনারেল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম

শুধু বিচারকের সংখ্যা বা আদালতের বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো কিংবা দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রোববার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিচারকদের দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠা নিশ্চিত করার পাশাপাশি বেঞ্চের মামলা নিষ্পত্তির সক্ষমতাও মূল্যায়ন করতে হবে।

অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ ছুটি শেষে হাইকোর্ট বিভাগের ৫৭টি বেঞ্চের কর্মক্ষেত্র পুনর্গঠন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য গঠিত একটি বিশেষ বেঞ্চের উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রায় ৩০ থেকে ৩৫ কার্যদিবসে ওই বেঞ্চে প্রায় ২৪টি মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের মামলা নিষ্পত্তি হয়েছে। একই এখতিয়ারসম্পন্ন অন্য বেঞ্চগুলোর মামলা নিষ্পত্তির পরিসংখ্যানও বিশ্লেষণ করা প্রয়োজন।

সুপ্রিম কোর্টের দীর্ঘ ছুটি কমানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিদের সম্মিলিত মতামত প্রয়োজন। এ ছাড়া বিচারক নিয়োগ ও বেঞ্চ পুনর্গঠনের ক্ষেত্রে অভিজ্ঞতার পাশাপাশি তরুণ বিচারকদের দক্ষতা ও কর্মনিষ্ঠাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন অ্যাটর্নি জেনারেল। সাম্প্রতিক কিছু ঘটনা প্রসঙ্গে তিনি আবেগের পরিবর্তে আইনি প্রক্রিয়ায় সমাধান এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নির্দোষ ব্যক্তির হয়রানি ঠেকানোর ওপরও গুরুত্ব দেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  অ্যাটর্নি জেনারেল   রুহুল কুদ্দুস কাজল   মামলাজট   সুপ্রিম কোর্ট   হাইকোর্ট   বিচারব্যবস্থা   বিচারক নিয়োগ   দ্রুত বিচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close