রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট      ● যুদ্ধের শঙ্কায় অস্থির আন্তর্জাতিক অঙ্গন      ● গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে, নজর সবার      ● নতুন সিদ্ধান্ত ঘিরে রাজনীতিতে তোলপাড়      ● জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান      ● অগ্রিম বুকিংয়েই বাজিমাতের ইঙ্গিত ‘রামায়ণ’-এর      ● সালাদ থেকে রান্না—ক্যাপসিকাম খাওয়ার ৮ স্বাস্থ্যগুণ      ● ১৩ ইভেন্ট নিয়ে গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’      ● চুয়েটে ৩৩ দিনের অচলাবস্থা, অনিশ্চয়তায় ৬ হাজার শিক্ষার্থী      ● দেশীয় সংস্কৃতি ও জাতীয় পরিচয় রক্ষার আহ্বান রিজভীর      ● কাইকের জোড়া গোল, বসুন্ধরা কিংসের বড় জয়      ● নোট অব ডিসেন্ট শিথিল চাইলে কমিটিতে মত দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ AM

দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষে আবারও চেনা কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী ঢাকা। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকেই সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চাপে বিভিন্ন এলাকায় যানজট তৈরি হয়। গণপরিবহনে দেখা যায় যাত্রীদের ভিড়, কোথাও কোথাও বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁদের।

সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল ৮টার পর থেকে সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। অনেক যাত্রীকে বাসে উঠতে অপেক্ষা করতে হয়েছে, আবার কেউ কেউ ভিড়ের কারণে পরের বাসের জন্য অপেক্ষা করেন। যানবাহনের দীর্ঘ সারি, গাড়ির হর্ন ও ব্যস্ত ফুটপাত জানান দিচ্ছিল, ছুটির আমেজ পেরিয়ে নগরজীবন আবার স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরেছে।

বাড্ডা এলাকায় দায়িত্ব পালনরত ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক পরিদর্শক মো. দেলোয়ার বলেন, দীর্ঘ ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সড়কে প্রচুর যানবাহনের চাপ ও যানজট ছিল। তবে পরিস্থিতি সামাল দেওয়ার পর চাপ কমেছে। অন্যদিকে বাসচালক আবুল কালাম ও অফিসগামী যাত্রী মো. মকবুল হোসেন জানান, যানজট ও বাসে অতিরিক্ত ভিড়ের কারণে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। ছুটির সময় সড়কে তুলনামূলক স্বস্তি থাকলেও কর্মজীবী মানুষের ফেরায় রাজধানীতে আবারও ফিরেছে প্রতিদিনের যানজট ও যাতায়াতের ভোগান্তি।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   রাজধানী   যানজট   গণপরিবহন   দুর্গাপূজার ছুটি   সড়ক পরিস্থিতি   অফিসগামী মানুষ   ঢাকা মহানগরী   যাতায়াত ভোগান্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close