রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাঁধন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত      ● পিএইচপির নিরাপত্তাত্রুটিতে ঝুঁকিতে কোটি কোটি ওয়েবসাইট      ● এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস      ● ছবি তৈরি থেকে বিক্রি, এআই দিয়ে আয়ের কৌশল      ● গাইবান্ধায় ৯ মাসে ৬,৮৪৯ মামলা নিষ্পত্তি      ● ৭.৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ      ● সহিংসতার পরও কি মাঠে গড়াবে এল ক্লাসিকো?      ● যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাবে সোনারগাঁ যুবদল       ● অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন      ● শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী      ● নতুন গেম শো নিয়ে ফিরছেন সৌরভ গাঙ্গুলী      ● ঢাকায় পাকিস্তানি লাইফস্টাইল প্রদর্শনী, আসছেন বিলাল আব্বাস      
বাঁধন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ পিএম

‘উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে ৩০ বছরে পদার্পণ করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’।

দিনটি উপলক্ষে ‘বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন’-এর আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, পুরস্কার প্রদান ও তবারক বিতরণসহ নানা উৎসবমুখর কর্মসূচির আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান সরকার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধনের উপদেষ্টা মোঃ রাশেদুল ইসলাম, তাহসিনুর রহমান তমাল, আবু বকর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাঁধন সরকার এবং সঞ্চালনা করেন জিহাদ হোসাইন, সহ-সভাপতি, বাঁধন, কু.স.ক ইউনিট। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া।

প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মোঃ সাইফুর রহমান সরকার বলেন, বাঁধন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রাতদিন ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিনামূল্যে রক্ত সরবরাহ করে। তাদের এই মহৎ কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হয়ে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করা উচিত।

তাহসিনুর রহমান তমাল বলেন, এক ব্যাগ রক্ত একটি ‘জীবন’, এক ঝাঁক নিবেদিত প্রাণ একটি ‘বাঁধন’।

সংগঠন হচ্ছে একটি সংঘবদ্ধ জনগোষ্ঠী, যারা একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে। তেমনি আমরা বাঁধনের সদস্যবৃন্দ ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাই। তাহলে সেই দিনই হবো সার্থক, যেদিন আমাদের স্বপ্ন—বাংলাদেশের প্রতিটি মানুষ নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।

আলোচনা সভায় সভাপতি বাঁধন সরকার নতুন প্রজন্মকে মানবিক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “লেখাপড়ার পাশাপাশি সকল প্রকার মানবিক ও সামাজিক কাজে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ‘বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন’-এর উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। রক্তদানের মতো মানবিক সেবার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের বার্তা ছড়িয়ে দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সভায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ ২৯ বছরের গৌরবোজ্জ্বল পথচলায় ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে ‘বাঁধন’। দীর্ঘ ২৯ বছরের পথচলায় সংগঠনটি দেশের ৬১টি জেলায়, ৯৪টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, ১৬টি জোন, ১৫০টি ইউনিট এবং ১৭টি পরিবারের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত বাঁধন ১২ লাখ ২৭ হাজার ৮৬৫ ব্যাগ রক্ত সরবরাহ করেছে এবং সম্পূর্ণ বিনামূল্যে ২৬ লাখ ৫৫ হাজার ৫১০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close