রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিত্যপণ্যের দামে স্বস্তির অপেক্ষায় সাধারণ মানুষ      ● বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ, স্বস্তি চান ক্রেতারা      ● আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় যে ইস্যু      ● বৈশ্বিক সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান      ● নতুন উদ্যোগে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র      ● দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান      ● জনস্বার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি      ● ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ পড়ছে ‘দাঁড়িপাল্লা’      ● অন্যের নামে জমি রেকর্ড হলে ফেরত পাবেন যেভাবে      ● শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমবে না: অ্যাটর্নি জেনারেল      ● ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের প্রাণহানি      ● হাম উপসর্গে এক দিনে আরও ৫ জনের মৃত্যু      
ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের প্রাণহানি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ৪:৫৮ PM

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জনে। তাঁদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৬০৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০১ জন, খুলনা বিভাগে ২৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, রংপুর বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৩০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে একজন, ময়মনসিংহ বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close