রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সহিংসতার পরও কি মাঠে গড়াবে এল ক্লাসিকো?      ● যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাবে সোনারগাঁ যুবদল       ● অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন      ● শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী      ● নতুন গেম শো নিয়ে ফিরছেন সৌরভ গাঙ্গুলী      ● ঢাকায় পাকিস্তানি লাইফস্টাইল প্রদর্শনী, আসছেন বিলাল আব্বাস      ● কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাঙচুর      ● বিচ্ছেদের পরও প্রাক্তনের প্রোফাইলে কেন চোখ যায়?      ● ভ্রমণে হোটেল বুকিংয়ের আগে যে বিষয়গুলো জরুরি      ● ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, বাড়ছে পর্যটক সংখ্যা      ● ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫      ● বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মিনি ম্যারাথন      
সহিংসতার পরও কি মাঠে গড়াবে এল ক্লাসিকো?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:১১ পিএম

বার্সেলোনার কেন্দ্রস্থলে দাঙ্গা ও ভাঙচুরের ঘটনায় আসন্ন এল ক্লাসিকোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার সন্ধ্যায় কাতালুনিয়া স্কয়ার ও আশপাশের এলাকায় তরুণদের বিভিন্ন দল এবং কাতালান পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দোকানপাট ভাঙচুর, সম্পত্তিতে আগুন দেওয়া এবং প্রায় ১০০ জনকে আটক করার খবর পাওয়া গেছে।

স্পেনের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সমাবেশের আহ্বান থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগেই গত ১৪ অক্টোবর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটিকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল স্পেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ম্যাচের আগে, চলাকালে ও পরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্টেডিয়াম ও সমর্থকদের জমায়েতস্থলে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

তবে বার্সেলোনার সাম্প্রতিক সহিংসতার কারণে এল ক্লাসিকো স্থগিত বা বাতিলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর আগে ২০১৯ সালে কাতালুনিয়ায় রাজনৈতিক বিক্ষোভের কারণে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের একটি ম্যাচ স্থগিত করা হয়েছিল। পরে নতুন সূচিতে ১৮ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হয়।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  এল ক্লাসিকো   বার্সেলোনা   রিয়াল মাদ্রিদ   স্পেন   কাতালুনিয়া   দাঙ্গা   ফুটবল   ম্যাচের নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close