বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদে কারাবন্দিদের জন্য তিন দিনের বিশেষ আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৮:৪০ পিএম

কোরবানির ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য তিন দিনব্যাপী বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। এসব আয়োজনের তদারক করছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

এর মধ্যে ঈদের আগের দিন কারাগার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম, দুস্থ বন্দিদের মাঝে নতুন পোশাক বিতরণ, বন্দিদের অংশগ্রহণে কিরাত, আজান, সিরাত, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

ঈদের দিন বন্দিদের জন্য পরিবেশিত হবে উন্নতমানের খাবার—নাশতায় থাকবে পায়েস ও মুড়ি; দুপুরে থাকবে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, সালাদ, কোমল পানীয়, মিষ্টান্ন ও পান-সুপারি। এছাড়া তিনটি ঈদ জামাত আয়োজন করা হবে—একটি বন্দিদের জন্য ও দুটি কারা স্টাফদের জন্য। আত্মীয়স্বজনদের মাধ্যমে আরপি গেটে উপহার ও সুভেনিয়রও বিতরণ করা হবে।

ঈদের দ্বিতীয় দিন আত্মীয়দের পাঠানো রান্না করা খাবার বন্দিদের মাঝে বিতরণ করা হবে। আর তৃতীয় দিন আয়োজিত হবে “প্রিজন ম্যারাথন-২০২৫”, যাতে অংশ নেবেন কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনগণ। একই দিনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুদ জানান, সকাল থেকে রাত পর্যন্ত বন্দিদের জন্য থাকবে বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা। ঈদের আনন্দ সারাদেশের সব কারাগারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।

উল্লেখ্য ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার এবং মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার এই আয়োজনের অন্তর্ভুক্ত।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঈদ   কারাবন্দি   বিশেষ আয়োজন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close