রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ পাঁচ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার      ● খুলনায় নৈরাজ্য ও সাম্প্রদায়িক গুজবের প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানববন্ধন      ● নানা আয়োজনে নীলফামারী ৫৬ বিজিবির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● আগুন সন্ত্রাসের মাধ্যমে আ’লীগ সফল হতে পারবে না : ইশরাক হোসেন      ● অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল : অর্থমন্ত্রী      ● মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ      ● নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা      ● প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন      ● অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড      ● মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি      ● গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে      ● নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপা খন্দকার      
খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ পাঁচ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ পাঁচ সহযোগিকে গ্রেপ্তার করেছে এসআরবি। শনিবার দিনগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমরান, আইচগাতি এলাকার আনোয়ার খানের ছেলে ইমন খান, রাজাপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মো: আল আমিন, বাহাপুর এলাকার মো: রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম ও আইচগাতি এলাকার আব্দুল হালিম সিকদারের ছেলে হানিফ সিকদার।

এসআরবি’র প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি ৬ ও ২ এর সদস্যরা ঢাকার মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উল্লিখিত আসামিদের বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ডান হাত ও শুটার। তাদের বিরুদ্ধে খুলনার আদালত চত্বরে জোড়া খুন, রূপসার চাঞ্চল্যকর জয় ঢালী ও তার পিতা আক্তার ঢালী হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে হস্তান্তর করা হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close