রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় হুইস্কির ৪৬ বোতল জব্দ      ● খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ পাঁচ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার      ● খুলনায় নৈরাজ্য ও সাম্প্রদায়িক গুজবের প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানববন্ধন      ● নানা আয়োজনে নীলফামারী ৫৬ বিজিবির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● আগুন সন্ত্রাসের মাধ্যমে আ’লীগ সফল হতে পারবে না : ইশরাক হোসেন      ● অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল : অর্থমন্ত্রী      ● মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ      ● নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা      ● প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন      ● অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড      ● মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি      ● গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে      
ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় হুইস্কির ৪৬ বোতল জব্দ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৬ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা হুইস্কির সিজার মূল্য ৬৯ হাজার টাকা।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর ছাগলনাইয়া বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২১৯৩/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করতে সক্ষম হয় বিজিবির টহল দল।

জব্দ করা হুইস্কির আনুমানিক সিজার মূল্য ৬৯ হাজার টাকা। এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য স্থানীয় থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close