শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় ১ হাজার পরিবারকে গরুর মাংস বিতরণ বাঙালী ফাউন্ডেশনের      ● ঋণ আদায়ে দায়িত্ব পেলেন সোনালী ব্যাংকের ১২ হাজার কর্মকর্তা      ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, দ্রুত সুখবর পাবেন তিস্তাপাড়ের মানুষ      ● রাজশাহীতে আজহারীর মাহফিলে ৬৫ নারী পকেটমার আটক      ● সুন্দরবন রক্ষায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ      ● রাজারহাটে ফুলের শিক্ষাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী      ● ডেঙ্গু প্রতিরোধে ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান      ● উৎসবমুখর আয়োজনে শেষ হলো ‘ইসাব ফায়ার ম্যারাথন’      ● ফরিদপুরে পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী      ● গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী      ● লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, সাশ্রয় ৭০ লাখ ডলার      
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম

বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলের দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না। চাঁদাবাজি করে বিএনপির বদনাম ছড়ানো ব্যক্তিদের রাজনীতি করার অধিকার নেই।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে এসব ব্যক্তি টিকে ছিলেন। আগামী দিনেও তারা আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন। চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল উল্লেখ করে তিনি বলেন, কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে চোখ-কান বন্ধ করে তাকে গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আইনমন্ত্রী   মো. আসাদুজ্জামান   বিএনপি   আওয়ামী লীগ   চাঁদাবাজি   শৈলকুপা   ঝিনাইদহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close