প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১৫ AM

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের গলফ রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুতিন সম্মেলনে আসবেন কি না, তা তাঁর নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে তিনি এলে খুশি হবেন।
আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডায় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর পুতিন বলেছিলেন, সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। তবে যুক্তরাষ্ট্র সফরের সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে বলে জানান তিনি।
গত ১৯ নভেম্বর চীনের শেনঝেনে এপেক সম্মেলনের অবসরে ট্রাম্প ও পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানে পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করেন ট্রাম্প। এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইউরোপের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সামরিক আগ্রাসন কমানো উচিত। এতে ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাধানের সম্ভাবনা তৈরি হতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি