শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পারিবারিক বিরোধে প্রবাসীর মাছের পুকুরে বিষ প্রয়োগ, স্ত্রী-সন্তানসহ চারজনকে মারধরের অভিযোগ      ● জুমার নামাজ শেষে শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী      ● খুলনা জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯      ● হরগজে ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল কলেজ একাদশ      ● বসুরহাটে দারুল ইহসান গার্লস মাদ্রাসার পুরস্কার বিতরণ      ● দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলসের ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন      ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল      ● পঞ্চগড় সীমান্তে ড্রোন-সিসিটিভিতে বিজিবির নজরদারি      ● কয়রায় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেপ্তার      ● ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?      ● খাগড়াছড়িতে ‘৭২০ মে.টন চাল’ বরাদ্দ নিয়ে তোলপাড়      ● মেঠোপথ সাহিত্য উৎসবে সাংবাদিক খসরুসহ ৫ গুণীজনকে সম্মাননা      
মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমের গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ১০ নম্বর টানেলের ওপরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার দুর্ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকি করতে তিনি নিজেই দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলো পরিদর্শন করেছেন।

এর আগে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, ব্যক্তিমালিকানাধীন ওই জ্বালানি ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে এবং বিস্ফোরিত হয়।

মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, আগুন নেভানো ও উদ্ধারকাজে সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স কর্মী ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে সহায়তা করতে তারা ঘটনাস্থল ও হাসপাতালে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করেছে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া মিসরের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কায়রোর কাছের ওই সড়কে থাকা যানবাহনগুলোকে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন গ্রাস করে নিয়েছে এবং পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ সংখ্যাকে প্রাথমিক বলে উল্লেখ করেছে। পাশাপাশি কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছে বলে জানানো হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close