শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, ৯ লাখ ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন      ● রাজধানীসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গোপালগঞ্জে বিএনপির হাতে আওয়ামী লীগ পুনর্বাসন!      ● শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী      ● ফিফায় সাইবার হামলা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি      ● এবার পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার      ● বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল      ● আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী      ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আলোচনায় ডা. সোহেল      ● মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০      ● আবারও চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট      ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না : শিক্ষামন্ত্রী      
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, ৯ লাখ ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ AM

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে ৪৫১টি ফ্লাইট। ঝড়ের কারণে থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে নিউইয়র্কের ঐতিহ্যবাহী মেসি’স প্যারেডও স্থগিত করা হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। অন্যদিকে পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য বলছে, নিউইয়র্ক ছাড়াও পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। উপকূলীয় কিছু এলাকায় বন্যারও খবর পাওয়া গেছে।

ঝড়ের কারণে ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মেসি’স থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড স্থগিত করা হয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ভিডিওবার্তায় জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে প্যারেডটি ২৮ নভেম্বর শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝড়ের সময় বাসিন্দাদের ঘরে থাকা, জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলা এবং জরুরি সেবা দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।









স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   নিউইয়র্ক   শক্তিশালী ঝড়   ফ্লাইট বাতিল   বিদ্যুৎ বিভ্রাট   থ্যাঙ্কসগিভিং ডে   জোহরান মামদানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close