শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বিএনপি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ      ● সিঙ্গাপুর মিশনে রাঙ্গাটুঙ্গির তিন নারী ফুটবলার      ● আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ      ● মিরওয়ারিশপুরে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার স্পোর্টিং ক্লাব      ● ২০২৭ সালের জুনে ১৩ অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতে, বাড়বে শীত      ● ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলার দাবি      ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর      ● তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলে নতুন এমডি      ● নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, পুড়েছে একাংশ      ● পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন       
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১৭ AM

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুই ইউনিটের জন্য নির্ধারিত নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনার প্রক্রিয়া সম্পন্ন হলো।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে ইউরেনিয়াম আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হয়েছে। রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত কেন্দ্রটিতে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

এদিকে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রমও চলছে। গত ১৭ নভেম্বর প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানো হচ্ছে। এর আগে প্রথম পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র   ইউরেনিয়াম   পারমাণবিক জ্বালানি   রাশিয়া   রোসাটম   বিদ্যুৎ উৎপাদন   জাতীয় গ্রিড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close