শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মিরওয়ারিশপুরে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার স্পোর্টিং ক্লাব      ● ২০২৭ সালের জুনে ১৩ অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতে, বাড়বে শীত      ● ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলার দাবি      ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর      ● তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলে নতুন এমডি      ● নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, পুড়েছে একাংশ      ● পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন       ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা      ● নতুন মজুরিতে খুশি শ্রমিকরা, গাজীপুরে কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য      ● হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের      
মিরওয়ারিশপুরে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার স্পোর্টিং ক্লাব
প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ AM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মিরওয়ারিশপুর ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ খেলায় পাইলটিয়ান এফসিকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার স্পোর্টিং ক্লাব। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯ নম্বর মিরওয়ারিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নূর নবী। তিনি বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে। তাই তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে।’ সুন্দর আয়োজনের জন্য তিনি আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান। এ ছাড়া বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদলের স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সমাজসেবকেরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে সেরা খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। রানার্সআপ পাইলটিয়ান এফসি পায় ২ হাজার ৫০০ টাকা প্রাইজমানি ও ট্রফি। আর চ্যাম্পিয়ন ব্রাদার স্পোর্টিং ক্লাবকে দেওয়া হয় ৪ হাজার টাকা প্রাইজমানি ও পুরস্কার। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন মোস্তাকিম সাকিব, ইব্রাহিম সিপাত, আফিক ভূঁইয়া, আফসার অর্পন ও তাওসিফ শ্রাবণ।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   বেগমগঞ্জ   মিরওয়ারিশপুর   ফুটবল টুর্নামেন্ট   ব্রাদার স্পোর্টিং ক্লাব   পাইলটিয়ান এফসি   যুব সমাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close