শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হরমুজ প্রণালিতে হামলার প্রভাব, বাড়ছে তেলের দাম      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান      ● জি-২০ সম্মেলনে পুতিনকে চান ট্রাম্প      ● এনটিআরসিএর নিয়োগে ত্রুটি ছিল, বললেন শিক্ষামন্ত্রী      ● ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী      ● শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা      ● নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির      ● যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, ৯ লাখ ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন      ● রাজধানীসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গোপালগঞ্জে বিএনপির হাতে আওয়ামী লীগ পুনর্বাসন!      ● শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী      
হরমুজ প্রণালিতে হামলার প্রভাব, বাড়ছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:২১ AM

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। দিনের ব্যবধানে কখনও দাম কমছে, আবার কখনও বাড়ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক সময় রাত ১টা ৪০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৮ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ৯৬ দশমিক ১৯ ডলারে দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবার ব্রেন্টের দাম প্রায় ২ ডলার বেড়ে ৬ নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৭৩ সেন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়।

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই জ্বালানিপণ্যের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  জ্বালানি তেল   বিশ্ববাজার   ব্রেন্ট ক্রুড   ডব্লিউটিআই   হরমুজ প্রণালি   মধ্যপ্রাচ্য   তেলের দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close