বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা, চাপে শেয়ারবাজার      ● সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিস্ট: রিজভী      ● শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন       ● সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন      ● বাঁকা ব্রিজ নিয়ে আতঙ্কে দুই জেলার মানুষ, ঝুঁকিপূর্ণ ঘোষণা করেও মিলছে না স্থায়ী সমাধান       ● আখাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু      ● গোসাইরহাটে পরীক্ষার ফি ও বিদায়ের নামে টাকা আদায়ের অভিযোগ      ● ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের      ● ফরিদপুরের কানাইপুর থেকে আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার      ● গোপালগঞ্জে সহিংসতা: আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের হিসাব জব্দ      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ: অ্যাটর্নি জেনারেল      ● পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, যুক্ত ৬০ লাখ মানুষ: প্রধানমন্ত্রী      
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা, চাপে শেয়ারবাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:০১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের প্রস্তাবে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চীন, বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। এ সিদ্ধান্তে বিভিন্ন দেশ উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের প্রধান সূচকগুলোর মধ্যে নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ কমেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) ঘোষিত প্রস্তাবে চীনা পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ভর্তুকি দিয়ে ইস্পাত, বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুৎ পণ্যের মতো খাতে অতিরিক্ত উৎপাদন করছে, যা আন্তর্জাতিক বাজারে অসম প্রতিযোগিতা তৈরি করছে। তবে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, অতিরিক্ত উৎপাদনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

চীন ছাড়াও বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশ এ প্রস্তাবের আওতায় রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বাজারে প্রভাবের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নাসডাক ০.৬ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.২৫ শতাংশ কমেছে। তবে ডাও জোন্স ০.৩ শতাংশ বেড়েছে। একই সময়ে স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   যুক্তরাষ্ট্র   নতুন শুল্ক   বিশ্ববাণিজ্য   বাংলাদেশ   চীন   শেয়ারবাজার   স্বর্ণের দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close