বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাঁকা ব্রিজ নিয়ে আতঙ্কে দুই জেলার মানুষ, ঝুঁকিপূর্ণ ঘোষণা করেও মিলছে না স্থায়ী সমাধান       ● আখাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু      ● গোসাইরহাটে পরীক্ষার ফি ও বিদায়ের নামে টাকা আদায়ের অভিযোগ      ● ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের      ● ফরিদপুরের কানাইপুর থেকে আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার      ● গোপালগঞ্জে সহিংসতা: আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের হিসাব জব্দ      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ: অ্যাটর্নি জেনারেল      ● পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, যুক্ত ৬০ লাখ মানুষ: প্রধানমন্ত্রী      ● বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন      ● চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত, বাড়ছে শীতজনিত রোগ      ● মামলায় আটকে রাষ্ট্রীয় ছয় ব্যাংকের পৌনে ২ লাখ কোটি টাকা      ● ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে ফাতিমার বক্তব্য      
বাঁকা ব্রিজ নিয়ে আতঙ্কে দুই জেলার মানুষ, ঝুঁকিপূর্ণ ঘোষণা করেও মিলছে না স্থায়ী সমাধান
আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম

খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার সংযোগস্থলে অবস্থিত বাঁকা সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হলেও সেতুটির স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় উদ্বেগে রয়েছেন দুই জেলার হাজারো মানুষ। সেতুর সংযোগ সড়কের একাংশ ভেঙে পড়েছে, পাশের মাটিও ধসে গেছে। ফলে সাধারণ মানুষের চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

সেতুটি আশাশুনির দরগাহপুর ইউনিয়নের ২৪টি গ্রামের মানুষের পাইকগাছা ও খুলনায় যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। পাশাপাশি পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের শিক্ষার্থীরা এ সেতু পেরিয়ে দরগাহপুর কলেজে যাতায়াত করেন। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও পণ্য পরিবহনের জন্যও সেতুটি গুরুত্বপূর্ণ। দরগাহপুর কলেজিয়েটের প্রভাষক শেখ আশিক জানান, সেতুটির দুরবস্থা নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও নতুন সেতু নির্মাণের দৃশ্যমান উদ্যোগ নেই। দরগাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল বলেন, ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান তিনি।

সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের বিষয়ে আশাশুনির উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, বিষয়টি তিনি আগে জানতেন না। সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। পাইকগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, বড় সেতু সংস্কার বা নির্মাণের বিষয়টি মূলত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। তবে জনসাধারণের ঝুঁকি কমাতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বাঁকা সেতু   পাইকগাছা   আশাশুনি   খুলনা   সাতক্ষীরা   ঝুঁকিপূর্ণ সেতু   সেতু নির্মাণ   এলজিইডি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close