বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা, চাপে শেয়ারবাজার      ● সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিস্ট: রিজভী      ● শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন       ● সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন      ● বাঁকা ব্রিজ নিয়ে আতঙ্কে দুই জেলার মানুষ, ঝুঁকিপূর্ণ ঘোষণা করেও মিলছে না স্থায়ী সমাধান       ● আখাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু      ● গোসাইরহাটে পরীক্ষার ফি ও বিদায়ের নামে টাকা আদায়ের অভিযোগ      ● ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের      ● ফরিদপুরের কানাইপুর থেকে আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার      ● গোপালগঞ্জে সহিংসতা: আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের হিসাব জব্দ      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ: অ্যাটর্নি জেনারেল      
গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:০৫ পিএম

নাটোরের গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি শেষে পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিজ ফারজানা, কৃষি কর্মকর্তা কে এম রফিউল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম আলমাস ও সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহাসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা।

সভাপতির বক্তব্যে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ জনগোষ্ঠীর স্বাবলম্বিতা, অর্থনৈতিক সমৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি স্বাস্থ্যসম্মত খামার গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি স্বল্প সুদে ব্যাংকঋণসহ খামারিদের জীবনমান উন্নয়নে পরামর্শ ও সহযোগিতা দিতে প্রাণিসম্পদ দপ্তরকে নির্দেশনা দেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গুরুদাসপুর   নাটোর   জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ   প্রাণিসম্পদ   খামারি   ফাহমিদা আফরোজ   উপজেলা প্রাণিসম্পদ দপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close