বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গোসাইরহাটে পরীক্ষার ফি ও বিদায়ের নামে টাকা আদায়ের অভিযোগ      ● ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের      ● ফরিদপুরের কানাইপুর থেকে আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার      ● গোপালগঞ্জে সহিংসতা: আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের হিসাব জব্দ      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ: অ্যাটর্নি জেনারেল      ● পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, যুক্ত ৬০ লাখ মানুষ: প্রধানমন্ত্রী      ● বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন      ● চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত, বাড়ছে শীতজনিত রোগ      ● মামলায় আটকে রাষ্ট্রীয় ছয় ব্যাংকের পৌনে ২ লাখ কোটি টাকা      ● ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে ফাতিমার বক্তব্য      ● সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      ● ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি      
গোসাইরহাটে পরীক্ষার ফি ও বিদায়ের নামে টাকা আদায়ের অভিযোগ
মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম

শরীয়তপুরের গোসাইরহাটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ও বিদায় অনুষ্ঠানের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার ২ নম্বর দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিনের নির্দেশে সহকারী শিক্ষকেরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ। এ ছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় অনুষ্ঠানের জন্য আরও ২০০ টাকা নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে পরীক্ষার ফির কথা বলে টাকা নেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জুবায়ের আদর ও আব্দুল মাজেদ জানায়, প্রধান শিক্ষক ও শ্রেণিশিক্ষক গেলমানুল হক তাদের কাছ থেকে ৬০ টাকা নিয়েছেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ মারিয়া, অদ্রিজা কর্মকার তুলি ও মিতুর ভাষ্য, শ্রেণিশিক্ষক মো. শাহজাহান বার্ষিক পরীক্ষার ফি বাবদ ৬০ টাকা এবং বিদায় অনুষ্ঠানের জন্য ২০০ টাকা নিয়েছেন। অভিভাবকদের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি নেওয়ার বিধান না থাকলেও তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে।

সহকারী শিক্ষক গেলমানুল হক ও মো. শাহজাহান বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে পরীক্ষার জন্য টাকা নেওয়া হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ৬০ টাকার মধ্যে স্কাউট কার্যক্রমের জন্য ১০ টাকা রয়েছে। আর প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিনের দাবি, পরীক্ষার ফি হিসেবে নয়, মিলাদের আয়োজনের জন্য টাকা নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, সব শ্রেণির শিক্ষার্থী মিলাদে অংশ নেবে বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৬০ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনির উজ্জামান খান বলেন, বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার কোনো বিধান নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর   গোসাইরহাট   সরকারি প্রাথমিক বিদ্যালয়   পরীক্ষার ফি   টাকা আদায়ের অভিযোগ   দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়   প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close