বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের      ● ফরিদপুরের কানাইপুর থেকে আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার      ● গোপালগঞ্জে সহিংসতা: আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের হিসাব জব্দ      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ: অ্যাটর্নি জেনারেল      ● পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, যুক্ত ৬০ লাখ মানুষ: প্রধানমন্ত্রী      ● বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন      ● চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত, বাড়ছে শীতজনিত রোগ      ● মামলায় আটকে রাষ্ট্রীয় ছয় ব্যাংকের পৌনে ২ লাখ কোটি টাকা      ● ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে ফাতিমার বক্তব্য      ● সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      ● ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি      ● চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা      
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম

ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে এ শুল্ক কার্যকর হতে পারে। তবে প্রস্তাবটি পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে দেশটির কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই বলে দাবি করেছে নয়াদিল্লি।

বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৪টি অর্থনীতির বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও শিল্প খাতের উৎপাদন নিয়ে তদন্তের অংশ হিসেবে এ প্রস্তাব প্রকাশ করে। ওয়াশিংটনের অভিযোগ, ভারত প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন করে, দেশটির বাজারে বিদেশি পণ্যের প্রবেশ কঠিন এবং শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। এসব নীতির কারণে মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, দেশটির কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।

ভারত ছাড়াও চীনসহ কয়েকটি দেশের পণ্যে ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে প্রস্তাবিত শুল্ক ১৫ শতাংশ। এদিকে আগামী ২৫ জানুয়ারি ২০২৭ যুক্তরাষ্ট্রে এ বিষয়ে গণশুনানি হবে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রস্তাবটি নিয়ে মতামত দেওয়ার সুযোগ থাকছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   ভারত   ডোনাল্ড ট্রাম্প   নরেন্দ্র মোদি   বাণিজ্য শুল্ক   ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি   ইউএসটিআর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close