বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরালেন আংটি      ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি ৩০ নভেম্বর      ● সন্দ্বীপে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু      ● মোবাইল ফোনে অস্ত্রের ছবি,জিজ্ঞাসাবাদে মিলল পিস্তল -বন্দুকের সন্ধান      ● গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে : রাশেদ খাঁন      
বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরালেন আংটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পার্লামেন্টে নিজের শেষ ভাষণ দিতে গিয়ে এক আবেগঘন ও ব্যতিক্রমী মুহূর্তের জন্ম দিয়েছেন রাজ্যটির এক আইনপ্রণেতা। রাজনৈতিক জীবনের বিদায়বেলায় দীর্ঘদিনের প্রেমিকা নাটালিকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দেন ৩২ বছর বয়সী জর্ডান লেন। পার্লামেন্টের অধিবেশন কক্ষেই হাঁটু গেড়ে বসে প্রেমিকার হাতে আংটি পরিয়ে দেন তিনি। নাটালি সম্মতি জানাতেই উপস্থিত আইনপ্রণেতা ও অতিথিদের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অধিবেশন কক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউ সাউথ ওয়েলসের পার্লামেন্টে নিজের বিদায়ী ভাষণ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

জর্ডান লেন নিউ সাউথ ওয়েলসের রাইড আসনের লিবারেল পার্টির আইনপ্রণেতা। ২০২৩ সালে রাজ্য পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার আগে স্থানীয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় পরবর্তী রাজ্য নির্বাচনে অংশ নেবেন না বলে চলতি মাসের শুরুতেই ঘোষণা দিয়েছিলেন লেন।

বিদায়ী ভাষণে রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি পরিবার ও ব্যক্তিগত জীবনের স্মৃতিও তুলে ধরেন তিনি। বক্তব্যের একপর্যায়ে দর্শক গ্যালারিতে বসে থাকা দীর্ঘদিনের প্রেমিকা নাটালির দিকে মনোযোগ দেন লেন। এরপর স্পিকারের অনুমতি নিয়ে বলেন, ‘স্পিকার, রাইডের আইনপ্রণেতা হিসেবে এটিই আমার শেষ প্রশ্ন। আমার প্রিয় নাটালি, তুমি কি আমাকে বিয়ে করবে?’

এ কথা বলেই পকেট থেকে বিয়ের আংটি বের করে নাটালির সামনে হাঁটু গেড়ে বসেন তিনি। নাটালি বিয়ের প্রস্তাবে সম্মতি জানালে তাঁর হাতে আংটি পরিয়ে দেন লেন। পরে দুজনকে চুম্বন করতেও দেখা যায়। আকস্মিক এই ঘটনায় অধিবেশন কক্ষে উপস্থিত আইনপ্রণেতা ও অতিথিরা করতালি দিয়ে তাঁদের অভিনন্দন জানান।

নাটালির সম্মতির পর রসিকতা করে লেন বলেন, সংসদের আনুষ্ঠানিক কার্যবিবরণীতে যেন তাঁর সম্মতির বিষয়টি লিপিবদ্ধ করা হয়। এ সময় পার্লামেন্টের স্পিকার গ্রেগ পাইপারও আনন্দ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, ৫৮তম পার্লামেন্টকে ‘ভালোবাসার পার্লামেন্ট’ হিসেবে মনে রাখা হবে।

জর্ডান লেন ও নাটালি এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন। পার্লামেন্টে বিয়ের প্রস্তাব দেওয়ার সেই বিশেষ মুহূর্তের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন লেন। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমি রাইডকে ভালোবাসি এবং সব সময় ভালোবাসব। তবে নাটালিকে তার চেয়েও বেশি ভালোবাসি।’

রাজনৈতিক জীবনের বিদায়ী ভাষণকে স্মরণীয় করে রাখতে গিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার এই ঘটনা অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তৈরি করেছে এক ব্যতিক্রমী ও আনন্দঘন মুহূর্ত।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close