বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে রাশিয়া: মেদভেদেভ      ● গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধের চেষ্টা, সতর্ক পুলিশ      ● তোষকের নিচে ২৪ লাখ টাকার ইয়াবা, রোহিঙ্গা নারী আটক      ● মেয়র পদপ্রার্থী হিসেবে শওকত সরদারের জনপ্রিয়তায় সবার শীর্ষে       ● চাঁদপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা      ● ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়ে      ● জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প      ● শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির      ● দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ      ● প্রতিদিন ২২ মিনিট চুমু খেলে আয়ু বাড়বে ৭ বছর!      
‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে রাশিয়া: মেদভেদেভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ AM

নির্দিষ্ট পরিস্থিতিতে রাশিয়া ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তাঁর দাবি, ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা এমন কিছু সীমা অতিক্রম করেছে, যা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে বাধ্য করতে পারে।

সোমবার মস্কো জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-এ প্রকাশিত এক নিবন্ধে মেদভেদেভ বলেন, বিপর্যয় সৃষ্টিকারী অ-পারমাণবিক অস্ত্রের ব্যাপক ব্যবহার রাশিয়াকে প্রতিরোধমূলক পারমাণবিক হামলার সুযোগ তৈরি করে দিতে পারে। পশ্চিমা দেশগুলো গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করলে তা রাশিয়ার জন্য উদ্বেগের কারণ হবে বলেও সতর্ক করেন তিনি। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভাব্য পরিণতি সতর্কতার সঙ্গে বিবেচনা করবেন বলে উল্লেখ করেন মেদভেদেভ।

এদিকে রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী ‘স্পুতনিক-এস’ নামের একটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে জার্মান সংবাদমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআরের প্রতিবেদনে দাবি করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে এটি উৎক্ষেপণ করা হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। জার্মান সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছে। ন্যাটোপ্রধান মার্ক রুটে মহাকাশের যেকোনো হুমকি মোকাবিলায় জোটের প্রতিরক্ষাব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তবে বার্লিনে রাশিয়ার দূতাবাস এ-সংক্রান্ত প্রতিবেদনকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে প্রত্যাখ্যান করেছে।







স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   দিমিত্রি মেদভেদেভ   পারমাণবিক হামলা   ইউক্রেন যুদ্ধ   ন্যাটো   ভ্লাদিমির পুতিন   স্পুতনিক-এস   আন্তর্জাতিক রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close