প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন।
এ-সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালা মিয়া স্যার), উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল শামীম, শিবপুর উপজেলার কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরন ও সফল খামারী সোহেল ভূইয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আধুনিক ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং খামারিদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
স্বদেশ প্রতিদিন/এস পি