বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প      ● মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি      ● বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত      ● উইলিয়ামসনের কাঁধে নতুন দায়িত্ব, কোচ হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকার লিগে      ● বেগমগঞ্জে অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরালেন আংটি      ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      
যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জানুয়ারির শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত তহবিল ওয়াশিংটনের হাতে রয়েছে এবং তিনি চাইলে যেকোনো সময় এই যুদ্ধ শেষ করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কংগ্রেসের ডেমোক্র্যাটদের সমালোচনা করে সতর্ক করেন, যুদ্ধ সীমিত করার সম্ভাব্য প্রচেষ্টা তার ভাষায় যুক্তরাষ্ট্রের বিজয়কে পরাজয়ে পরিণত করতে পারে। ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা হয়েছে এবং এর নেতৃত্বকে নির্মূল করা হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, ‘তারা একটি পূর্ণাঙ্গ জয়কে পরাজয়ে পরিণত করবে।’

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তার সামরিক বিকল্পগুলো আরও সীমিত হয়ে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ততদিন পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার মতো আর্থিক প্রস্তুতি তার প্রশাসনের রয়েছে। সংবাদপত্রটিকে তিনি বলেন, ‘আসলে জানুয়ারির শেষ পর্যন্ত, মোটামুটিভাবে, আপনারা জানেন, আমাদের কাছে তহবিল রয়েছে।’

ওয়াশিংটন যেকোনো সময় এই সংঘাতের ইতি টানতে পারে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যখনই চাই তখনই এই যুদ্ধের ইতি টানতে পারি।’

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনার বিষয়েও কথা বলেন ট্রাম্প। এটি ‘সম্ভবত করা সম্ভব’ হলেও তা তার প্রধান লক্ষ্য নয় জানিয়ে তিনি বলেন, ‘আমি কেবল চাই না তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আমি কখনোই সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলাম না, এটি আমার কাছে কখনোই কোনো মানদণ্ড ছিল না।’ সূত্র: আনাদোলু এজেন্সি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close