বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আখাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু      ● গোসাইরহাটে পরীক্ষার ফি ও বিদায়ের নামে টাকা আদায়ের অভিযোগ      ● ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের      ● ফরিদপুরের কানাইপুর থেকে আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার      ● গোপালগঞ্জে সহিংসতা: আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের হিসাব জব্দ      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ: অ্যাটর্নি জেনারেল      ● পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, যুক্ত ৬০ লাখ মানুষ: প্রধানমন্ত্রী      ● বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন      ● চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত, বাড়ছে শীতজনিত রোগ      ● মামলায় আটকে রাষ্ট্রীয় ছয় ব্যাংকের পৌনে ২ লাখ কোটি টাকা      ● ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে ফাতিমার বক্তব্য      ● সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      
আখাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু
প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ অভিযান শুরু করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের কৃষক মো. বারু মিয়ার কাছ থেকে ধান কেনার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ মৌসুমে উপজেলায় ২৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান পাটোয়ারী, কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাছলিমা বেগম, খাদ্য গুদাম কর্মকর্তা মো. ইউসুফ সবুজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, প্রথম দিন দুই কৃষকের কাছ থেকে ধান কেনা হয়েছে। কৃষি অফিসের তালিকাভুক্ত আমন উৎপাদনকারী কৃষকদের কাছ থেকে পর্যায়ক্রমে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন তিন বস্তা থেকে সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এ কার্যক্রম চলবে। ‘আগে আসলে আগে সরবরাহ’ ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের আশা, কৃষকের কাছ থেকে সরাসরি সরকারি নির্ধারিত দামে ধান কেনায় ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আখাউড়া   ব্রাহ্মণবাড়িয়া   আমন ধান   ধান সংগ্রহ অভিযান   কৃষক   সরকারি ধান ক্রয়   খাদ্য অধিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close