প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ AM

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে। তার স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ডরিন। বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন তিনি।
তবে ডরিনকে কোন মামলায় এবং ঠিক কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি ডিবি সূত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি