সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন      ● ঢাবিতে ভর্তির সময় বাড়ানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর      ● টরকীতে স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী      ● রাস্তা সংস্কার চাই      ● ১৪ মাসের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ      ● তুরস্কে শেয়ার কারসাজি, ১০৮ জনের সম্পদ জব্দের উদ্যোগ      ● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      ● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:২০ পিএম

হত্যার হুমকির অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়। তবে সেদিন শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার কথা ছিল। আদালতের নোটিশ গ্রহণ করলেও তিনি হাজির হননি। এ ছাড়া মামলা-সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব কারণ দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতারণার অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন সানায়া। মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। বাদীর দাবি, তদন্ত প্রতিবেদন প্রকাশের পর তিশা তাঁর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। এদিকে প্রতারণার মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  তানজিন তিশা   গ্রেফতারি পরোয়ানা   আদালত   হুমকির অভিযোগ   প্রতারণার মামলা   বিনোদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close