রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন, জানালেন রোজিনা      ● ২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল আয়োজন করতে চায় বাংলাদেশ      ● আজ শুভ দাম্পত্য দিবস      ● পরীক্ষায় এআই দিয়ে নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ      ● কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার      ● ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫      ● প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ      ● যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা      ● চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!      ● ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক      ● আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধা জেলা ইজতেমা      ● আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক      
ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন, জানালেন রোজিনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসা নিয়েছেন তিনি। 

এবার এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির খবর দিলেন চিত্রনায়িকা রোজিনা। সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন এই অভিনেত্রী। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন রোজিনা। 

সেখানে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা সবাই জানেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস থেকেই অসুস্থ, তিনি চিকিৎসা করছেন লন্ডনে। কাঞ্চন আছেন তার মেয়ের বাসায়। আমি দেখতে গিয়েছিলাম।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা একসাথে বসে খাওয়া-দাওয়া করলাম। অতি শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেতা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close