শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক নিহত      ● ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আরও দুই দিন বৃষ্টির আভাস      ● দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে : অর্থমন্ত্রী      ● জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে : শিক্ষামন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, আক্রান্ত ১৩৪৭      ● রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা      ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে      ● রাস পূজায় সুন্দরবনে কঠোর নিরাপত্তা, নির্ধারিত ৫ নৌপথ      ● পটুয়াখালীতে বাণিজ্য মেলার অনুমতি স্থগিত      ● আখাউড়ায় নানা আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন      ● কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত ৪      
নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজক হিসেবেও নতুন পথচলা শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

চলচ্চিত্রটি উৎসবের প্যানোরামা ট্যালেন্ট (Panorama Talent) বিভাগে নির্বাচিত হয়েছে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজের এমন স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

এই সুখবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন বুবলী। পোস্টার উন্মোচনের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন যাত্রার জন্য সবার ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।

নিজের পোস্টে শবনম বুবলী জানান, বিগ প্রোডাকশন্সের প্রথম কাজ হিসেবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্মিত হয়েছে। আর সেই চলচ্চিত্রই নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা হিসেবে এটি তাদের জন্য আনন্দের ও অনুপ্রেরণার একটি অর্জন বলেও উল্লেখ করেন তিনি।

বুবলী তার পোস্টে আরও লেখেন, এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close