সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি      ● তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন      ● ঢাবিতে ভর্তির সময় বাড়ানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর      ● টরকীতে স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী      ● রাস্তা সংস্কার চাই      ● ১৪ মাসের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ      ● তুরস্কে শেয়ার কারসাজি, ১০৮ জনের সম্পদ জব্দের উদ্যোগ      ● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      ● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      
সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম

বিতর্কিত, পলাতক কিংবা ফেরারি কোনো আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দীন। সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

কর্নেল নাসির উদ্দীন বলেন, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্তে তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন দিয়ে নজরদারি চলছে। নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজও চলছে।

তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারজন মানবপাচারকারী আটক এবং পাচারের শিকার ১৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সীমান্তে মাদক চোরাচালানে জড়িত ৭০ জনকে আটক করা হয়েছে। সীমান্তে সন্দেহজনক তৎপরতা দেখলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বিজিবি   সীমান্ত নিরাপত্তা   ময়মনসিংহ   পলাতক আসামি   অবৈধ অনুপ্রবেশ   মানবপাচার   মাদক চোরাচালান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close