শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আইসিইউতে পরিচালক মাতিয়া বানু শুকু      ● মা হলেন মৌসুমী হামিদ      ● মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা      ● দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা      ● যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয়      ● সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস      ● বিশ্ববাজারে এক ধাক্কায় ৩ শতাংশ কমে গেল স্বর্ণের দাম      ● রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি      ● বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক : আইনমন্ত্রী      ● ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান      ● কয়রায় গভীর রাতে দোকানে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা      ● সাদুল্লাপুরে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার      
আইসিইউতে পরিচালক মাতিয়া বানু শুকু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুকে। রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনেরা।

মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানান, শনিবার সকাল ৭টার দিকেও হাসপাতালের কেবিনে ছিলেন তিনি। পরে অক্সিজেনের মাত্রা অনেক কমে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

নুরুল আলম আতিক বলেন, ‘অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিতে হয়েছে। তার জ্ঞান এখনো আছে। তবে শরীরে ক্যান্সার ছড়িয়েছে।’

তবে মাতিয়া বানু শুকুকে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

নুরুল আলম আতিক জানান, কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসার ব্যয় বেশি। এ ছাড়া তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় রাজধানীর অন্য কোনো হাসপাতালে তাকে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এক বছরের বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে তার চিকিৎসা চলছে।

দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দা ও চলচ্চিত্রে নাট্যকার ও পরিচালক হিসেবে কাজ করছেন মাতিয়া বানু শুকু। মধ্যবিত্ত জীবন ও সামাজিক বাস্তবতার গল্প তাঁর নির্মাণে বিশেষভাবে উঠে এসেছে। 

২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিছবি ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন এই নির্মাতা।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close