শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয়      ● সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস      ● বিশ্ববাজারে এক ধাক্কায় ৩ শতাংশ কমে গেল স্বর্ণের দাম      ● রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি      ● বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক : আইনমন্ত্রী      ● ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান      ● কয়রায় গভীর রাতে দোকানে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা      ● সাদুল্লাপুরে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার      ● মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা      ● জিয়া পরিবারের নামে ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারি অনুমতি      ● ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪      ● টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি      
সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বচ্ছল নীলাভ জল, তার মধ্যে গলা অব্দি ডুবিয়ে আছেন এক লাস্যময়ী। নানা অঙ্গ-ভঙ্গিতে হয়েছেন ক্যামেরাবন্দী। কে তিনি? একটু খেয়াল করলেই বোঝা যায়, তিনি আসলে অপু বিশ্বাস।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দুই হালি ছবিতে এমনই লাস্যময়ী রূপে দেখা দিয়েছেন অপু। এতে দেখা যায়, কালো সুইমস্যুট পরে জলকেলিতে নেমেছেন অভিনেত্রী। বেশিরভাগ ছবিতেই জলের সঙ্গে চোখ ও মুখের অনিন্দ্য সমন্বয় করা হয়েছে।

ছবিগুলোর ক্যাপশনে কেবল দুটি শব্দ দিয়েছেন অপু, ‘আমার আমি’।

অপুকে এমন ব্যতিক্রম আবহে দেখে তার ভক্তরাও কিছুটা অবাক। মাত্র ৩০ মিনিটেই তার পোস্টে প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়েছে সাড়ে সাত হাজার। মন্তব্য ছয় শতাধিক। বোঝাই যাচ্ছে, তার ছবিগুলো বিপুল সাড়া পেতে যাচ্ছে।

এদিকে অপুকে জলকেলিতে দেখে নানারকম মন্তব্য করছেন তার অনুসারীরা। একজন মন্তব্য করেছেন, ‘শীত লাগে না? আপনার সুইমিং করা দেখে আমার শীত লাগছে’; আরেকজনের মতে, ‘অপু তুমি আমার পছন্দের নায়িকা। ঢালিউড কুইন।’ এছাড়া অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অনেকে। তবে বরাবরের মতোই অনুসারীদের মন্তব্যের কোনো জবাব দেননি অপু।

অনেক দিন ধরে অভিনয়ে অনিয়মিত অপু। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেই দেখা যায় তাকে। এছাড়া নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ততা রয়েছে। সেই সঙ্গে সন্তান আব্রাম খান জয়কে ঘিরে তার পারিবারিক ব্যস্ততা। এসব ব্যস্ততার ফাঁকে ভক্তদের সঙ্গে অপুর সংযোগ কেবল এখন এই সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগে নেপালে গিয়ে ‘শিকার’ নামে একটি সিনেমার শুটিং করেছেন অপু। সেই সিনেমার নায়ক আবার হয়েছেন গ্রেফতার। ফলে সিনেমাটি পড়েছে জটিলতায়। তাই কবে নাগাদ এর কাজ সম্পন্ন হবে, কবে মুক্তি পাবে, তা আপাতত অনিশ্চিত।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close