বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ      ● শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি      ● আজ আনফ্রেন্ড দিবস, অপ্রয়োজনীয় বন্ধুদের বাদ দেওয়ার দিন      ● আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা      ● কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ      ● বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন      ● উনি এখন লাশের অপেক্ষায় : সোহেল তাজ       ● পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন : ট্রাম্প      ● ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার      ● রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম      ● অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে লাখ টাকা জরিমানা      ● লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে কাঁঠালিয়ায় লাঠিসোঁটাসহ ছাত্রদলের অবস্থান      
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইনিংস ব্যবধানের হার এড়াতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় লিড নিতে পারেনি বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে পাওয়া ১৫৭ রানের ঘাটতি পুষিয়ে মাত্র ১১ রানের লিড পেয়েছে সফরকারীরা। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১২ রান।

চতুর্থ দিনেই বাংলাদেশের ম্যাচ বাঁচানোর সমীকরণ কঠিন হয়ে পড়েছিল। পঞ্চম দিনে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি টাইগাররা।

চতুর্থ দিনের খেলা শেষে ৫ উইকেটে ১০০ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার চেয়ে তখনও ৫৭ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। পঞ্চম দিনের সকালে আরও এক উইকেট হারিয়ে কোনোমতে লিড নেয় বাংলাদেশ। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেনি দল।

বাংলাদেশের শেষ ভরসা ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কিন্তু রাবাদার বলে লিটন বোল্ড হয়ে ফিরলে ভাঙে সেই জুটি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। সাইমন হার্মারের বলে বেরিয়ে এসে খেলতে গিয়ে গ্লাভসে লেগে শর্ট লেগে ক্যাচ দেন তিনি। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। ৬২ বলে ২২ রান করেন মুশফিক।

এরপর দ্রুত গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শেষ চার উইকেট হারাতে দলটি যোগ করতে পেরেছে মাত্র ৮ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন সাইমন হার্মার। ৫১ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া কাগিসো রাবাদা নেন ৩ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪০০ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে তোলে ৫৫৭ রান। ওপেনার মার্কাস অ্যাকারম্যান ক্যারিয়ারসেরা ১৫৭ রান করেন। রিকেলটন খেলেন ১৬৫ বলে ১০২ রানের ইনিংস।

প্রথম ইনিংসে ১৫৭ রানের বড় লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে রাখে দক্ষিণ আফ্রিকার বোলাররা। ফলে প্রথম ইনিংসে ৪০০ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে থামে মাত্র ১৬৮ রানে।

এখন জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য মাত্র ১২ রান।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close