শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন হৃদয়      ● পদ্মার দুই পাঙ্গাশ ২১ হাজারে বিক্রি      ● ইউপি নির্বাচনের তালিকা থেকে বাদ আনোয়ারার দুই ইউনিয়ন      ● অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির      ● শরদ কাপুরের দুঃসময়ে সাড়া দিলেন শাহরুখ খান      ● মা হলেন অভিনেত্রী সামান্থা      ● বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত, ভারতকে হতাশ করে চ্যাম্পিয়ন পাকিস্তান      ● ৮০ মিলিয়ন ইউরোতে যে ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা পাজ      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু      ● ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া      ● চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও শাড়ী-চাদর জব্দ      ● ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন      
আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন হৃদয়
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছেন তাওহিদ হৃদয়। আইসিসির আচরণবিধি ভাঙায় তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি পেয়েছেন দুটি ডিমেরিট পয়েন্ট।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত এই ধারা। গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ।

ঘটনাটি ঘটে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর। আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের ব্যালকনির পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন হৃদয়। খেলা আরও আগে বন্ধ করা উচিত ছিল, এমন অভিযোগ তুলে আম্পায়ারদের সঙ্গে আক্রমণাত্মক ও অশোভন ভঙ্গিতে কথা বলেন তিনি।

এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট হৃদয়ের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেন। অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় এ নিয়ে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close