শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৮০ মিলিয়ন ইউরোতে যে ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা পাজ      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু      ● ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া      ● চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও শাড়ী-চাদর জব্দ      ● ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন      ● মিরপুরে কাপড়ের গুদামে আগুন, হাসপাতালে ৫ জন      ● ঠাকুরগাঁওয়ে আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক, ঘরে ঘরে নবান্নের আনন্দ      ● জন্মদিনে শিশুদের সঙ্গে সময় কাটালেন তারেক রহমান      ● ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে দুই শতাধিক শিক্ষার্থীর মিলনমেলা      ● বসুরহাটে হোমল্যান্ড আবসনের ফ্যামিলী ডে      ● রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনই একমাত্র পথ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● কালিয়ায় দুই নেতা হত্যার বিচার দাবি রিজভীর      
৮০ মিলিয়ন ইউরোতে যে ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা পাজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী মৌসুমে আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ রেডিও স্টেশন ক্যাদেনা কোপের দাবি, ৮০ মিলিয়ন ইউরোতে এই তরুণ ফুটবলারকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। খবর গোল ডটকমের। 

ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭-এর অন্যতম সেরা খেলোয়াড় নিকো পাজ। চলতি মৌসুমে সিরি আ-তে ১০ ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরম্যান্স আরও উজ্জ্বল। চার ম্যাচে করেছেন তিন গোল, সঙ্গে রয়েছে পাঁচটি অ্যাসিস্ট।

গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ থেকে ৬৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে নিকো পাজকে স্থায়ীভাবে দলে নেয় কোমো। এর আগে এক মৌসুম ধারে ইতালিয়ান ক্লাবটিতে খেলেছিলেন তিনি। যদিও গত গ্রীষ্মেই তাকে ফিরিয়ে নিতে চেয়েছিল রিয়াল, তবে নিজের উন্নতির স্বার্থে কোমোতে আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নেন পাজ।

তরুণ এই ফুটবলারের ইচ্ছাকে সম্মান জানায় রিয়াল মাদ্রিদ। তবে চুক্তিতে ৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ রেখে দেয় স্প্যানিশ ক্লাবটি। এবার সেই শর্ত কার্যকর করেই আগামী গ্রীষ্মে পাজকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে তারা।

ক্যাদেনা কোপের প্রতিবেদন অনুযায়ী, পাজকে ফিরিয়ে আনার বিষয়ে ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ এবং বিষয়টি কোমোকে জানিয়েও দিয়েছে।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতেই বেড়ে উঠেছেন নিকো পাজ। ক্লাবটির বয়সভিত্তিক সব পর্যায়ে খেলার পর মূল দলের হয়ে আটটি ম্যাচেও মাঠে নেমেছিলেন তিনি। এবার আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার অপেক্ষায় এই আর্জেন্টাইন মিডফিল্ডার।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close