বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১১ রানের লিড নিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের লক্ষ্য ১২      ● মির্জাপুরে জুলাই আন্দোলনের সৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও প্রেট্রোল বোমা নিক্ষেপ      ● মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা নিক্ষেপ      ● মীরসরাইয়ে প্রবাস ফেরত বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য, নির্যাতনের অভিযোগ      ● বাউফলে বিএনপি কার্যালয়ের সামনে আগুন      ● ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত,আহত ২০      ● গুম-খুন ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: তারেক রহমান      ● শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, পালিয়ে জীবনে রক্ষা      ● কোম্পানীগঞ্জে শীতকালীন পিঠা উৎসব      ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন-চীনা কূটনীতিকদের সাক্ষাৎ      ● উত্তাল সাগর, সেন্ট মার্টিনে আটকা প্রায় ১ হাজার পর্যটক      
১১ রানের লিড নিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের লক্ষ্য ১২
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম

প্রথম ইনিংসে ৪০০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১১ রানের লিড নিয়ে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে জোহানেসবার্গ টেস্টে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১২ রান। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় রান শতকের ঘরে পৌঁছানোর আগেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।

শেষ দিকে লিটন দাস ও মুশফিকুর রহিমের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও রাবাদার বলে লিটন বোল্ড হয়ে ফিরলে বাংলাদেশের আশা ক্ষীণ হয়ে যায়। পরে হার্মারের বলে রিভিউতে আউট হন মুশফিক। তিনি ৬২ বলে করেন ২২ রান। এরপর মাত্র ৮ রানের ব্যবধানে বাকি চার উইকেট হারায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার ৫১ রান দিয়ে ৬ উইকেট নেন, রাবাদার শিকার ৩ উইকেট।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে তাওহিদ হৃদয় ১৩৭ ও লিটন দাস ১২০ রান করে দলকে ৪০০ রানের সংগ্রহ এনে দেন। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান করে। স্বাগতিকদের হয়ে মার্কাস অ্যাকারম্যান ১৫৭ এবং রিকেলটন ১০২ রান করেন। এতে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা সেই চাপ সামলাতে না পারায় এখন জয়ের জন্য মাত্র ১২ রান প্রয়োজন প্রোটিয়াদের।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ক্রিকেট   দক্ষিণ আফ্রিকা   জোহানেসবার্গ টেস্ট   টেস্ট ক্রিকেট   তাওহিদ হৃদয়   লিটন দাস   মুশফিকুর রহিম   সাইমন হার্মার   কাগিসো রাবাদা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close