শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া চালুর পরিকল্পনা      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান বেশি: রাষ্ট্রপতি      ● আইনশৃঙ্খলা দেখতে গোপালগঞ্জে তিন প্রধান      ● নারী উদ্যোক্তাকে উত্ত্যক্ত, শিশুসন্তানসহ হামলার অভিযোগ      ● ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আফিয়া      ● স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা      ● পোশাকশিল্পে সংকটের দায় পরিকল্পনার অভাবের      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার চান পররাষ্ট্রমন্ত্রী      ● রামগড়ে দেশীয় তৈরী অস্ত্র ও তাঁজাগুলিসহ ব্যবসায়ী আটক      ● পোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, যুবদল নেতার নিন্দা ও প্রতিবাদ      ● গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ      
শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া চালুর পরিকল্পনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:৪৬ পিএম

দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষার নতুন প্রজন্ম গড়ে উঠছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে চায় সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, চলতি বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। আগামীতে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ এআই খাতে বড় বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

তরুণ জনগোষ্ঠীকে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এই মানবসম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষা খাতের প্রতি আরও আন্তরিক ও মনোযোগী হতে হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শিক্ষামন্ত্রী   আ ন ম এহছানুল হক মিলন   মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ   প্রযুক্তিনির্ভর শিক্ষা   কৃত্রিম বুদ্ধিমত্তা   শিক্ষা বাজেট   উচ্চশিক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close