বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দুই বছর পর গাজায় ইসরাইলের নতুন স্থল অভিযান      ● তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি      ● আঞ্চলিক এভিয়েশন হাব হতে আইসিএওর সহযোগিতা চাইল বাংলাদেশ      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা      ● রাঙ্গাবালীতে বিএনপির দুই প্রয়াত নেতার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল      ● শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন ধরানোর চেষ্টা      ● বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মুলাদীতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন      ● সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণ এখন ২ লাখ ১২ হাজার      ● মজুরি আন্দোলনে ফের উত্তাল গাজীপুর-সাভার      ● রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ      
দুই বছর পর গাজায় ইসরাইলের নতুন স্থল অভিযান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪১ AM

দুই বছর ধরে বিমান হামলা চালানোর পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এ অভিযানে ইসরাইলি ট্যাংক মোতায়েন করা হয়েছে। অভিযানের কারণে প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এএফপির এক সাংবাদিক মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরাইলি ট্যাংক দেখতে পান। পরে এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সঙ্গে যৌথভাবে এ অভিযান চালানো হচ্ছে। গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে থাকা একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই অভিযানের লক্ষ্য বলে দাবি করেছে আইডিএফ। তাদের দাবি, হামাসের তৈরি ওই সুড়ঙ্গ ইসরাইলি বাহিনীর জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, গাজার ৬০ শতাংশের বেশি এলাকা বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে তীব্র গোলাবর্ষণ, গোলাগুলি ও বিমান হামলার খবর দিয়েছে গাজার একটি নিরাপত্তা সূত্র। নতুন অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে হামাস। সংগঠনটির অভিযোগ, ইসরাইল জোরপূর্বক গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করছে এবং বেসামরিক মানুষকে সংকুচিত এলাকায় ঠেলে দিচ্ছে। তাদের মতে, এ পরিস্থিতি মানবিক বিপর্যয় আরও বাড়িয়ে তুলবে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  গাজা   ফিলিস্তিন   ইসরাইল   স্থল অভিযান   ইসরাইলি বাহিনী   হামাস   নুসেইরাত শরণার্থী শিবির   যুদ্ধবিরতি   মধ্যপ্রাচ্য সংঘাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close