মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ      ● ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা      ● পড়াশোনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চাও করতে হবে : শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী      ● সুরা তাকভীরে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে      ● ব্রেস পরানো দাঁতের যত্ন নেওয়ার উপায়      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু      ● ধুনটে ফুটপাত দখল, একজনকে জরিমানা      ● আইসিসির বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা-পাকিস্তান      ● ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না : রিজভী       ● মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ       ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন : ইসি      ● ঘুমের আগে রিলস দেখা বাড়াতে পারে মস্তিষ্কের চাপ      
দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটির বিরোধী দল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর মঙ্গলবার পদত্যাগের এই ঘোষণা দেন তিনি।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মনতসামের এক প্রতিবেদনে বলা হয়েছে, খুরেলসুক ও তার দলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন।

মঙ্গোলিয়ার বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে।

মনতসামের প্রতিবেদনে বলা হয়েছে, খুরেলসুক উখনা বলেছেন, সত্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য ডেমোক্রেটিক পার্টি বলেছে যে আমার পদ থেকে সরে দাঁড়ানো উচিত। আমি এ বিষয়ে একমত। তাই আমি মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করব। আমার বিরুদ্ধে তোলা এই অভিযোগের তদন্ত করা হবে এবং আমার সম্মান ফিরিয়ে আনা হবে।

২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণকারী খুরেলসুক উখনা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রেসিডেন্টের মানহানি ও অপমান করার উদ্দেশ্যে করা হয়েছে।তবে তিনি তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। মঙ্গোলিয়ার আইন অনুযায়ী, প্রেসিডেন্টের এই পদত্যাগ দেশটির ১২৬ সদস্যের এককক্ষ বিশিষ্ট সংসদ ‘স্টেট গ্রেট খুরাল’র অনুমোদন পেতে হবে। সূত্র : রয়টার্স।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close