প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০৫ AM

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনার তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে। তবে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও ইরান শিগগিরই হামলা চালাবে, এমন কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প প্রস্তুত রাখার চেষ্টা করছে। কথিত পরিকল্পনায় হামলার সম্ভাব্য স্থান ও লক্ষ্যবস্তু সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে দুটি সূত্র জানিয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য হামলা মোকাবিলায় মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে। গত এক সপ্তাহে এ বিষয়ে একাধিক বৈঠকও করেছেন কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্র সরকার এখনো গোয়েন্দা তথ্যের সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, ওয়াশিংটনের সামরিক হামলা ও অর্থনৈতিক অবরোধের চাপে ইরান সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, ‘ডার্টি বোমা’ হলো প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি এক ধরনের অস্ত্র। বিস্ফোরণের মাধ্যমে এটি তেজস্ক্রিয় দূষণ ছড়াতে পারে। তবে এটি পারমাণবিক বোমা নয়।
স্বদেশ প্রতিদিন/এস পি