বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      ● মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী      ● মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা      ● খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত      ● সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, ধারণা শ্বাসরোধে হত্যা      ● বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক      ● আলু আমদানির সিদ্ধান্তে জীবিকা হারানোর শঙ্কায় জাপানি কৃষক      ● আজ একনেকের সপ্তম সভা, অনুমোদনের অপেক্ষায় ২১ প্রকল্প      
‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম

ভারতের জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের মধ্যে একটি মসজিদে অবস্থান নিয়েছেন লস্কর-ই-তাইয়েবার কমান্ডার লতিফ ভাট। বুধবার নতুন করে বন্দুকযুদ্ধ শুরুর পর পুলিশ ভিডিও কলে তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এ সময় তিনি বলেন, ‘আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। আমি খুব খুশি।’ এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কুলগামের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আনায়াত আলী জানান, তিনি নিজেও ভিডিও কলে লতিফের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা করেছেন। মসজিদের বাইরে মাইকিং করেও তাঁকে রাজি করানো যায়নি। পুলিশের দাবি, বুধবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে লতিফ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। মসজিদের ভেতর থেকে গুলি চালানোয় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযম দেখাচ্ছে। প্রয়োজনে অভিযান দীর্ঘায়িত করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

গত ১১ নভেম্বর কুলগামে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি তল্লাশিচৌকিতে হামলার ঘটনায় লতিফের জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই হামলায় তিন নিরাপত্তাকর্মী আহত হন। তাঁর সহযোগী উমর নিসার দার সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলার আগে লতিফ ও উমরের চলাচল এবং নিরাপত্তা বাহিনীর অবস্থান পর্যবেক্ষণের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তল্লাশি ও ঘেরাও অভিযান চলছে; জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  জম্মু-কাশ্মীর   কুলগাম   লস্কর-ই-তাইয়েবা   লতিফ ভাট   বন্দুকযুদ্ধ   ভারত   নিরাপত্তা বাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close