১৮ ই নভেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় এই মিছিলটিঅনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বরিশাল উত্তর জেলা বিএনপি'র এক নং সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার খান।এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলার শ্রমিক দল, যুবদল, ছাত্রদল, তরুণ দল এবং বিএনপি'র গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীবৃন্দ। মিছিলটি ও পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে মানববন্ধন করে।
মানববন্ধন শেষে আলহাজ্ব আব্দুল সাত্তার খান এর বক্তেব্য বলেন", ফ্যাসিস্ট হাসিনার কোন দোষর বাংলার মাটিতে স্থান পাবেনা। তিনি আরো বলেন আমাদের সকলকে একসঙ্গে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। দেশ জুড়ে আওয়ামী সহিংসতার প্রতিবাদে তিনি বলেন একটি সঙ্ঘবদ্ধ চক্র আমাদের জাতীয় ঐক্য ও উন্নয়নের পথে বাঁধা সৃষ্টির জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা একসঙ্গে তা প্রতিহত করব। কোন ষড়যন্ত্র সফল হতে দেব না। দেশে এবং বিদেশে থাকা নৈরাজ্য সৃষ্টিকারী সবাই কে কারাগারে প্রেরণ করতে হবে। আমরা সবাই এক হয়ে শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়িত করবো।
স্লোগানে স্লোগানে মুখরিত হয় মুলাদির রাজপথ "সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় "জিয়ার সৈনিক এক হও লড়াই করো,, জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস। "