বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন ধরানোর চেষ্টা      ● বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মুলাদীতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন      ● সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণ এখন ২ লাখ ১২ হাজার      ● মজুরি আন্দোলনে ফের উত্তাল গাজীপুর-সাভার      ● রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ      ● লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে প্রধানমন্ত্রী      ● কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, আশঙ্কাজনক ৩      ● ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের      ● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা : রিজভী      ● ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা : প্রধানমন্ত্রী      
শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন ধরানোর চেষ্টা
সাজিদুর রাসেল, মানিকগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০৮ AM

মানিকগঞ্জের শিবালয়ের উথলী সংযোগ মোড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

​জানা যায়, জেলার শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের উথলী মোড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই শাখার সামনে পেট্রোলের বোতলে আগুন ধরিয়ে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ভেতরে থাকা ব্যাংকের একজন কর্মী তাৎক্ষণিক ভাবে বিষয়টি দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলেন।

​শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, ব্যাংকে আগুনের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   শিবালয়   উথলী   গ্রামীণ ব্যাংক   অগ্নিসংযোগের চেষ্টা   দুর্বৃত্ত   ঢাকা-আরিচা মহাসড়ক   ফায়ার সার্ভিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close