বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ      ● লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে প্রধানমন্ত্রী      ● কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, আশঙ্কাজনক ৩      ● ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের      ● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা : রিজভী      ● ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা : প্রধানমন্ত্রী      ● ষড়যন্ত্র মোকাবলা করে তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ : ঢাকা জেলা পরিষদ প্রশাসক       ● স্বপদে বহাল থাকছেন আনসার-ভিডিপির মহাপরিচালক, নতুন উদ্যম আর দৃঢ় প্রত্যয়ে অব্যাহত থাকবে উন্নয়নের অগ্রযাত্রা      ● নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন      ● স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ৩০ হাজার ঘনফুট বালু জব্দ      ● ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি ফেরদৌস সম্পাদক মনির      ● দাউদকান্দির খিরা চাষিরা স্বপ্ন বুনছেন সবুজ খেতে, বাজারে উঠতে শুরু করেছে নতুন ফসল      
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৭ AM

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করবে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ রায় ঘোষণার কথা রয়েছে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম-প্রধান দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। মামলায় গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান গণহত্যার শামিল ছিল। ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

রোহিঙ্গা শরণার্থীরা ওই অভিযানে হত্যা, ব্যাপক ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ করেছেন। জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছিল। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ অভিযান চালানো হয়েছিল।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা   রোহিঙ্গা গণহত্যা মামলা   মিয়ানমার   গাম্বিয়া   আন্তর্জাতিক বিচার আদালত   আইসিজে   হেগ   বাংলাদেশ   রোহিঙ্গা শরণার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close