বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মজুরি আন্দোলনে ফের উত্তাল গাজীপুর-সাভার      ● রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ      ● লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে প্রধানমন্ত্রী      ● কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, আশঙ্কাজনক ৩      ● ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের      ● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা : রিজভী      ● ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা : প্রধানমন্ত্রী      ● ষড়যন্ত্র মোকাবলা করে তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ : ঢাকা জেলা পরিষদ প্রশাসক       ● স্বপদে বহাল থাকছেন আনসার-ভিডিপির মহাপরিচালক, নতুন উদ্যম আর দৃঢ় প্রত্যয়ে অব্যাহত থাকবে উন্নয়নের অগ্রযাত্রা      ● নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন      ● স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ৩০ হাজার ঘনফুট বালু জব্দ      ● ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি ফেরদৌস সম্পাদক মনির      
মজুরি আন্দোলনে ফের উত্তাল গাজীপুর-সাভার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৯ AM

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর, সাভার, আশুলিয়া ও রাজধানীর মিরপুর। বুধবার (১৮ নভেম্বর) দিনভর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাজীপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, এদিন ২৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১২৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

গাজীপুরের মালেকের বাড়ি, বোর্ডবাজার, বাঘের বাজার ও ভবানীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল ব্যাহত হয়। সাভার-আশুলিয়ার হেমায়েতপুর, জামগড়া, নরসিংহপুর, জিরাবো ও উলাইল এলাকায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নামেন। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আশুলিয়ায় একটি কারখানায় হামলা ও ভাঙচুরও হয়েছে। মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশ, বিজিবি ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে কয়েকজন আহত হন। এ সময় একটি ভবন ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়। শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ।

এদিকে, যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে প্রতিবছর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার সুপারিশ করেছে। ১৫ নভেম্বর লেখা ওই চিঠিতে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, সংগঠন করার স্বাধীনতা এবং যৌথ দরকষাকষির অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সংগঠনটির মতে, নিয়মিত মজুরি পর্যালোচনার ব্যবস্থা থাকলে শ্রমিকদের ক্রয়ক্ষমতা ধরে রাখা এবং মজুরি নিয়ে বারবার তৈরি হওয়া উত্তেজনা কমানো সম্ভব।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পোশাকশ্রমিক   শ্রমিক বিক্ষোভ   শ্রমিক অসন্তোষ   ন্যূনতম মজুরি   গাজীপুর   সাভার   আশুলিয়া   মিরপুর   বিজিএমইএ   এএএফএ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close